আবুলের খুব ইচ্ছে গোপালকে ঠকানোর। একদিন আবুল সকাল বেলা রাস্তাদিয়ে হাটছে, গোপাল অপর দিক হতে আসছে।
আবুল : দাদা কেমন আছো?
গোপাল : ভাল আছি। তুমি কেমন আছো?
আবুল : ভাল। দাদা আজ রাতে একটা মজার স্বপ্ন দেখেছি?
গোপাল: কি স্বপ্ন?
আবুল: স্বপ্নে দেখলাম যে, আমি আর তুমি হাটছি, হঠাৎ তুমি গুয়ের ড্রেনে পরে গেলে আর আমি মধুর ড্রেনে।
গোপাল: আর কি দেখলে?
আবুল: আরকিছু দেখিনি দাদা?
গোপাল: আমি ও একই স্বপ্ন দেখেছি ভাই, তোমার আর আমার কি মিল তাই না। আমি কিন্তু পুরো স্বপ্নই দেখেছি।
আবুল: তুমিও দেখেছ, কি মজার স্বপ্ন তাই না! আর কি দেখলে তুমি?
গোপাল: খুবি মজার স্বপ্ন! আমি আরও দেখলাম যে, তুমি মধুর ড্রেন থেকে উঠে, আমাকে গুয়ের ড্রেন হতে টেনে তুলে। পরিষ্কার করার জন্য কোথাও জল পাওয়া যাচ্ছিলনা। পরে তোমার গা আমি চেটে পরিষ্কার করে দিলাম আর তুমি আমার গা চেটে পরিষ্কার করে দিলে। খুব মজার স্বপ্ন তাইনা ভাই আবুল?
আবুল: দাদা আমি আসলেই একটা আবুল।
No comments:
Post a Comment